দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল জব্দ করেছে স্থানীয় প্রশাসন।
শনিবার (১৬ মে) সকালে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযুক্ত আবদুস সামাদ ওরফে সামাদ ডাক্তার উপজেলার ১ নম্বর চরজব্বর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের আমীর বলে স্থানীয়ভাবে পরিচিত।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ইমানআলী বাজারসংলগ্ন তার বাড়িতে সরকারি চাল মজুত করে রাখা হতো। পরে এসব চাল বেশি দামে বিক্রি করা হতো বলেও অভিযোগ রয়েছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তার বাড়িতে গিয়ে একটি কক্ষে প্রায় ৯৯ বস্তা চাল মজুত অবস্থায় দেখতে পান।
এরপর তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও চরজব্বর থানায় বিষয়টি জানান। তবে অভিযোগ পাওয়ার কয়েক ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় অভিযুক্ত ব্যক্তি বাড়ি থেকে সরে যান বলে জানা গেছে।
এ বিষয়ে আবদুস সামাদ দাবি করেন, চালগুলো তিনি রামগতির একটি মাদ্রাসা থেকে ক্রয় করেছেন। এর বেশি কিছু বলতে রাজি হননি তিনি।
সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ পাঠানো হয় এবং ৯৯ বস্তা চাল জব্দ করা হয়েছে। চালগুলো বর্তমানে প্রশাসনের হেফাজতে রয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
জে আই